Tuesday, June 23, 2026

নভেম্বরে মিলবে না রেশন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Date:

Share post:

ফের রেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্র। আর এক্ষেত্রে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যকে।

খাদ্য দফতরের সচিবকে লেখা চিঠিতে কেন্দ্র জানিয়েছে, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য সরকার তথ্য দিচ্ছে না। নভেম্বর মাস পর্যন্ত যোজনার মেয়াদ বাড়ানো হলেও পশ্চিমবঙ্গ রেশন পাবে না। কেন্দ্র আরও উল্লেখ করেছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য দেয়নি রাজ্য।

করোনা সংক্রমণ রুখতে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্র। লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সূচনা করে কেন্দ্র। যেখানে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় সরকার। নভেম্বর মাস পর্যন্ত সেই মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র।

তবে রেশন সামগ্রী নিম্নমানের বলে একাধিকবার অভিযোগ করেছে। রাজ্যের অভিযোগ, ছোলায় পোকা ধরা, গমও নিম্নমানের। অনেক গমই নষ্ট। রাজ্যের খাদ্য দফতর বারবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নিয়ে এই অভিযোগ করেছে। কিন্তু তা সত্বেও রেশন সামগ্রী মান বদলায়নি। এদিকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন:বদলাচ্ছে গ্যাস বুকিং-এর নম্বর, জেনে নিন নতুন নম্বর

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...