Wednesday, June 24, 2026

৪দিন বিসর্জন, প্রতিমা নিরঞ্জনের জন্য যে রাস্তা নির্দিষ্ট করল কলকাতা পুলিশ

Date:

Share post:

এবার করোনা আবহের মধ্যে আজ দশমী থেকে ৪দিনের জন্য কলকাতার গঙ্গাঘাটগুলিতে প্রতিমা বিসর্জনের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো করা হয়েছে, ঠিক একইভাবে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত ঠাকুরগুলির নিরঞ্জনের পথে গঙ্গার ঘাটগুলিতে আসার জন্য বেশ কয়েকটি রাস্তা নির্দিষ্ট করা হয়েছে।

একনজরে দেখে নিন যে পথ ধরে নিরঞ্জনে আসবে প্রতিমাগুলি

(১) রাসবিহারী অ্যাভিনিউ হয়ে কালীঘাট রোড-টালিগঞ্জ রোড।

(২) হাজরা রোড হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে বলরাম বসু ঘাট রোড।

(৩) রেড রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ-কিংস ওয়ে হয়ে স্ট্র্যান্ড রোড।

(৪) বিবেকানন্দ রোড-কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট হয়ে ক্রস রোড ফাইভ।

(৫) যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-মদনমোহনতলা স্ট্রিট-রবীন্দ্র সরণি।

(৬) যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বি কে পাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট স্ট্রিট।

(৭) মহর্ষি দেবেন্দ্র রোড হয়ে আহিরীটোলা স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।

(৮) চিত্তরঞ্জন অ্যাভিনিউ-যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বিডন স্ট্রিট হয়ে নিমতলা ঘাট স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।

আরও পড়ুন-আজ ২৪টি ঘাটে ১৮০০ প্রতিমা নিরঞ্জন, “একডজন” প্রশাসনিক উদ্যোগ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...