Saturday, June 13, 2026

চিন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ঠিক করে রেখেছেন মোদি, ৩৭০ ধারা বিলোপের মতো : বিজেপি মন্ত্রী

Date:

Share post:

‘৩৭০ ধারা বিলোপের মতো চিন-পাকিস্তানের সঙ্গে কখন যুদ্ধ হবে তা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ এমনই দাবি যোগীর রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশের বিজেপি প্রধান ও রাজ্যের মন্ত্রী স্বতন্ত্রদেব সিংয়ের। দু’দিন আগে বালিয়াতে এক সমাবেশে বিজেপি উত্তরপ্রদেশের সভাপতি স্বতন্ত্রদেব সিং নিজের বক্তৃতা রাখতে গিয়ে এমনই দাবি করেছেন। তাঁর বক্তৃতার এই ভিডিও ক্লিপটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বতন্ত্রদেব সিং বালিয়াতে সিকান্দারপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কৃষ্ণ মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের প্রতিনিধিত্ব করেছিলেন।

কী বলেছেন যোগীর রাজ্যের মন্ত্রী স্বতন্ত্রদেব সিং?

স্বতন্ত্রদেব সিংয়ের দাবি, “রাম মন্দির তৈরি, ৩৭০ ধারা বিলোপের মতো মোদি আগে থেকে ঠিক করে রেখেছেন কখন পাকিস্তান বা চিনের সঙ্গে যুদ্ধ করবে ভারত।’ ওই ক্লিপে শোনা গিয়েছে রাজ্যের বিজেপি প্রধান আরও বলছেন, “বিএসপি, এসপি এবং কংগ্রেস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।” তিনি আরও বলেন, বিজেপি শ্রীকৃষ্ণ ও রামের দেখানো পথে কাজ করছে। বিজেপি দেশ বা গরিবদের কোনও অবমাননার অনুমতি দেবে না।

এনিয়ে ওই রাজ্যের সাংসদ রবীন্দ্র কুশওয়াহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সমর্থকদের মনবল বাড়ানোর জন্য ওইসব কথা বলেছেন স্বতন্ত্রদেব সিং।”

আরও পড়ুন-বিলম্বিত বোধোদয়: কারগিল যুদ্ধে লাভ হয়নি পাকিস্তানের, কবুল নওয়াজের

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...