Thursday, May 21, 2026

হাওড়ার ফাঁকা প্ল্যাটফর্ম থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

Date:

Share post:

করোনা আবহে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন। স্পেশাল ট্রেন অল্প চলছে। নিয়মমাফিক ট্রেন না চলায়, কার্যত ফাঁকা রেল স্টেশনগুলি। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে হাওলার টাকা আদান প্রদান হচ্ছে স্টেশনগুলিতে। সম্প্রতি, হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে পঁচাত্তর লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ। দূরপাল্লার স্পেশ্যাল ট্রেনগুলিতে হাওলার টাকা আদান-প্রদান হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : আজ ২৪টি ঘাটে ১৮০০ প্রতিমা নিরঞ্জন, “একডজন” প্রশাসনিক উদ্যোগ

আরও পড়ুন : ফের হেলমেট ছাড়াই বাইক সওয়ারি, কলকাতায় বেপরোয়া গতির বলি ২

টাকা উদ্ধার হলেও, গ্রেফতার করা হয়নি কাউকে। আরপিএফ কর্তাদের অনুমান, এগুলি সম্ভবত হাওলার টাকা। পাটনা জনশতাব্দী ট্রেনে করে হাওড়া হয়ে কলকাতায় পাচার করা হচ্ছিল টাকাগুলো। দু’টি দাবিহীন ব্যাগ থেকে টাকা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে সোনার চেনও। উদ্ধার হওয়া টাকা ও গয়না আরপিএফের হেফাজতে রাখা হয়েছে। পুজোর পর এই সবকিছু আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আরপিএফ।

দুর্গা পুজো প্রায় শেষ লগ্নে। কিন্তু এখনও স্তব্ধ লোকাল ট্রেনের চাকা। রেল সূত্রে খবর, রাজ্যে করোনা পরিস্থিতির ওপরেই নির্ভর করছে কবে থেকে চালু হতে পারে পরিষেবা। পূর্ব রেলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ‘লোকাল ট্রেন চলাচল নিয়ে আমাদের তরফে কোনও সমস্যা নেই৷ কিন্তু স্টেশনগুলিতে কীভাবে ভিড় সামাল দেওয়া হবে, সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন৷ এই সংক্রান্ত বৈঠক ডাকার জন্য ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি৷’

Related articles

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...