Friday, April 3, 2026

শুটিং করতে গিয়ে আহত অমিতাভ! কেমন আছেন? জানালেন অভিষেক

Date:

Share post:

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। বর্ষীয়ান অভিনেতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে এই খবর ছড়িয়ে পড়েছে। আর তাতেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন অনেকে। কেমন আছেন বিগ বি? উত্তরে অভিষেক জানালেন, যে খবর শোনা যাচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই নয়।

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান, শুটিং চলাকালীন অমিতাভ বচ্চন আহত হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে তা একেবারে ভুল। মজার ছলে অভিষেক বলেন, তাহলে হয়ত অমিতাভ বচনের কোনও ছদ্মবেশী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর শোনার পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিগ বি -র অনুরাগীরা।

প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাসে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। একই সঙ্গে আক্রান্ত হন অভিষেক বচ্চন। শুধু তাই নয়, মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চন। ৪ জনই বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঐশ্বর্য এবং আরাধ্যার মৃদু উপসর্গ থাকায় তাঁদের কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন:কঙ্গনার পিছু নিয়ে বিমানে হট্টগোল, ৯ সাংবাদিকের উড়ান নিষিদ্ধ

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...