Wednesday, June 3, 2026

বিশ্বব্যাপী রেকর্ড করল করোনা সংক্রমণ, ৭ দিনে আক্রান্ত ২৮ লাখের বেশি!

Date:

Share post:

নয়া রেকর্ড। এক সপ্তাহে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ২৮ লাখেরও বেশি। মাত্র সাত দিনে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যার বিচারে এটি একটি নতুন রেকর্ড। এমনই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১১ লাখের বেশি মানুষ।

হু জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে ২৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এই দুই অঞ্চলে কঠিন পরিস্থিতি চলছে। গত এক সপ্তাহে দুই আমেরিকা মহাদেশে ৮ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৭ হাজার মানুষ এই ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এই গোটা অঞ্চলটিতে এপর্যন্ত মোট ১ কোটি ৯৭ লাখ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছেন।

অন্যদিকে, গত সাত দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এই অঞ্চলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। গত সপ্তাহে মারা গেছেন ৫ হাজার ৭০০ জন। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। ভারতে বেড়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি এবং ১ লাখ ৫৩ হাজারের বেশি আক্রান্ত বেড়েছে ব্রাজিলে।

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...