Tuesday, June 23, 2026

যান্ত্রিক ত্রুটির জের, আজ থেকে শুরু নিটের কাউন্সেলিং

Date:

Share post:

যান্ত্রিক ত্রুটির জেরে পিছিয়ে গেল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের কাউন্সেলিং। মঙ্গলবার থেকে এই কাউন্সেলিং হওয়ার কথা ছিল। তার বদলে আজ, বুধবার থেকে এই কাউন্সেলিং শুরু হচ্ছে। কাট অফ নম্বর বা তার বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রযুক্তিগত কিছু ত্রুটির জন্য নিটের স্নাতক স্তরের কাউন্সেলিং ২৭ অক্টোবরের পরিবর্তে ২৮ অক্টোবর থেকে হবে। mcc.nic.in. এই ওয়েবসাইটে নিজেদের নাম কাউন্সেলিং-এর জন্য রেজিস্টার করতে পারবেন পড়ুয়ারা।

নিটের প্রথম দফার কাউন্সেলিং শেষ হবে ২ নভেম্বর। তার ফল প্রকাশ হবে ৫ নভেম্বর। দুদফায় এই কাউন্সেলিং হবে। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর প্রথম দফায় নিটের পরীক্ষা হয়। যেসব পড়ুয়ারা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য ফের ১৪ অক্টোবর পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিটের ফল প্রকাশ হয় ১৬ অক্টোবর। মোট ১৩ লক্ষ ৬৬ হাজার পরীক্ষার্থী এ বছর সর্ব ভারতীয় নিট পরীক্ষায় বসেছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৭১ হাজার ৫০০ জন।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...