Saturday, April 4, 2026

স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মহামারি আবহে বেসরকারি স্কুলগুলিকে ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বেসরকারি স্কুল গুলি। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, হাইকোর্টের রায়কে বহাল রাখতে হবে। এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে ফি নিয়ে হাইকোর্ট যে কমিটি তৈরি করছিল, সেই কমিটির কাজ স্থগিত রাখতে বলেছে আদালত।

 

 

 

 

 

গত ১৩ অক্টোবার হাইকোর্ট রায় দেয় কোনও নন অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না পড়ুয়াদের থেকে। চলতি শিক্ষাবর্ষে ফি বাড়াতে পারবে না স্কুলগুলি। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে। মহামারি পর্ব শেষ হওয়া পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে এদিন ৩ সদস্যের কমিটি গঠন করেছে আদালত। হাইকোর্টের নির্দেশের পরেও যদি কেউ ফের ফি মকুব চান তবে ওই কমিটির কাছে আবেদন করা যাবে। কলকাতা সহ সংলগ্ন ১১২টি স্কুলে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, লকডাউনের প্রথম পর্ব থেকে ফি মকুবের দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা। কলকাতা সহ আশেপাশের অঞ্চলের বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে প্রতিবাদ করেন তাঁরা। এরপর সেই জল গড়ায় আদালত পর্যন্ত। অভিভাবকদের দাবি, করোনা পরিস্থিতিতে যেসব পরিষেবা পড়ুয়ারা পাচ্ছে না, সেই সব খাতে ফি মকুব করতে হবে। সমস্যা সমাধানের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করে আদালত। ইতিমধ্যে কমিটি রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে।

সব দিক বিবেচনা করে হাইকোর্ট ১১২টি বেসরকারি স্কুলকে ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ দিয়েছিল। আইনজীবী তিলক বোস, হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক, আইনজীবী প্রিয়াঙ্কা আগরওয়ালকে নিয়ে ৩ সদস্যের কমিটি তৈরি করে আদালত। কোনও অভিভাবক যদি ২০ শতাংশের পরেও ফি মকুব চান, তাহলে এই কমিটির কাছে আবেদন করতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...