Tuesday, June 23, 2026

উত্তরবঙ্গে আনাজ-ফলের বাজারে আগুন, পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই

Date:

Share post:

লক্ষ্মীপুজোর প্রাক্কালে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ে শাক-সবজি, ফলের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তাতে মাথায় হাত পড়েছে বাসিন্দাদের। প্রায় সব জেলাতেই ধনেপাতার দর পৌঁছেছে ৩০০ থেকে ৩৫০ টাকা প্রতি কেজি। সিম, পেঁয়াজকলি অল্প পরিমাণে দেখা যাচ্ছে। তার কেজি প্রায় ৪০০ টাকা। শিলিগুড়ির কিছু এলাকায় পেঁয়াজের দাম সেঞ্চুরিতে পৌঁছেছে। ১০০ টাকা কেজি পেঁয়াজ শুনে অনেকে আঁতকে উঠছেন।

বালুরঘাট জেলা সদরে আলুর দাম কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা। পেঁয়াজ ৮০-১০০ টাকা কেজি। কলা এক জনের দাম ৭০ টাকাও চাওয়া হচ্ছে। মালদহ শহরের অন্যতম রথবাড়ি সবজি মার্কেট। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি। আলুর দাম কেজি প্রতি ৫০ টাকা। এক মুঠো মুলো শাকের দাম ২০ টাকা। আপেল, কলা, মুসুম্বি সবই গড় পরতায় ১২০-১৫০ টাকা কেজি।

শিলিগুড়িতে ফুলকপির কেজি প্রতি দাম ৮০-১২০ টাকা অবধি চাইছেন বিক্রেতারা। বাঁধাকপি ৭০-৮০ টাকা কেজি। কাঁচালঙ্কা ১৫০-১৮০ টাকা কেজি। শিলিগুড়িতে পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে। বিধান মার্কেটের কয়েকজন বিক্রেতা তো পেঁয়াজের দর ১০০ টাকা কেজি দরও হাঁকছেন।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও আলুর দর কেজি প্রতি ৫০ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে। ফলের দাম তো যে যেমন পারছেন চাইছেন বলে অভিযোগ। ফুলকপি, বাঁধাকপির দর ওই তিন জেলায় ১২০-১৫০ টাকা কেজি ও ৭০-৮০ টাকা কেজিও চাওয়া হচ্ছে।

দার্জিলিং ও কালিম্পং জেলায় স্বভাবতই সবজির দাম বেশি। তবে সেখানে স্থানীয় আলুর দাম ৪০ টাকা কেজি। লোকাল ফুলকপি, বাঁধাকপিও ১০০ টাকার মধ্যেই কেজিতে মিলছে। কিন্তু, আপেল, কলা, মুসুম্বি সেখানে প্রায় ১৫০-১৮০ টাকা কেজি দর হাঁকা হচ্ছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...