Wednesday, June 24, 2026

ফাঁকা মণ্ডপে গাঁজার আসর, প্রতিবাদ করে আক্রান্ত পুজো কমিটির সদস্য ও স্থানীয় মহিলারা

Date:

Share post:

পুজোর মণ্ডপে গাঁজার আসর। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পুজো কমিটির সদস্য ও স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের কালিসাঁড়া পাড়ায়।

আরও পড়ুন : লক্ষ্মীর বাহন! ১৮০ ডিগ্রি মাথা ঘোরাতে সক্ষম সুরাতের ‘রবার ম্যান’

বুধবার সন্ধেয় কালিসাঁড়া আমতলা নাগরিক কমিটির প্রতিমা বিসর্জন হয়। অভিযোগ, ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুজো মণ্ডপের ভিতরে গাঁজা ও জুয়ার ঠেক বসিয়ে ছিল এলাকার দুষ্কৃতকারীরা। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন পুজো কমিটির এক সদস্য। তাঁকে ধারাল অস্ত্র গলায় চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা।

আরও পড়ুন : ২৬ দিনে ৬০ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল আদরের হারানো পোষ্য

তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান এলাকার মহিলারা। তাঁদেরকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় মহিলাদের দিকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুজো কমিটির সভাপতি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...