Tuesday, June 23, 2026

বিরাটদের হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের টিকিট নিশ্চিত করল মুম্বই

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬৪/৬

মুম্বই ইন্ডিয়ান্স – ১৬৬/৫

৫ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের রাস্তা মসৃন করল মুম্বই ইন্ডিয়ান্স। লীগের দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের দৌড়ে সবার আগে নাম লেখাল রোহিতহীন মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ১৬৫ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ দুই ম্যাচ হারলেও রান-রেট বেশি থাকায় প্লে-অফে পৌঁছেতে কোনো বাধা থাকবে না মুম্বইয়ের৷

এদিন আরসিবি প্রথমে ব্যাট করে মুম্বইয়ের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল৷ একসময় মনে হচ্ছিল বিরাটবাহিনী ২০০ ওপর রান করবে। কিন্তু বুমারাহের ভয়ংকর বোলিংয়ের সামনে কোনওক্রমে দেড়শো রানের গণ্ডি পার করে আরসিবি৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স৷

১৬৫ রানের লক্ষ্যে নেমে শুরুতে দুই ওপেনারকে হারিয়ে মুম্বই ব্যাকফুটে গেলেও সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুকে হেলায় হারায় মুম্বই৷ ৪৩ বলে তিনটি ছয় ও এক ডজন বাউন্ডারির সাহায্যে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার৷ এদিনের জয়ে মুম্বই ১২ ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্টে নিয়ে লীগের শীর্ষে অবস্থান করছে।

আরও পড়ুন- মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসা নিতে আবেদন আহ্বান

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...