Wednesday, June 17, 2026

মুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করল নির্বাচন কমিশন

Date:

Share post:

বিহারে ভোট উৎসবের মাঝেই থমথমে মুঙ্গের। পুজো বিসর্জন নিয়ে পুলিশের অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠেছে । প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন সংগঠন। পরিস্থিতি আয়ত্তে আনতে এবার মাঠে নামল নির্বাচন কমিশন। মুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করেছে তারা। সঙ্গে তদন্ত কমিটি গড়ে সাত দিনের মধ্যে গোটা ঘটনার বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ অক্টোবর দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের সময়ে ঘটনার সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠি এমনকি গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রাণ গিয়েছে একজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সুবিচারের দাবি জানিয়ে এসপি ও ডিএম-এর অপসারণ চেয়ে প্রতিবাদে সামিল হয়েছিল একদল বিক্ষোভকারী। সেই বিক্ষোভও হঠাৎ ভয়ঙ্কর আকার ধারণ করে। মুঙ্গেরের সাব ডিভিশানাল ও এসপি-র অফিস পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় একাধিক পুলিশের গাড়ি।

আরও পড়ুন: যত রক্ত ঝরবে, তত বেশি শক্তি বাড়বে: হঁশিয়ারি লকেটের

যে ঘটনা দেখেই মুঙ্গেরের আইনশৃঙ্খলার অবনতিতে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অপসারিত করা হয়েছে সেখানকার ডিএম ও এসপিকে। নতুন পদাধিকারীদের শীঘ্রই নিয়োগের কথাও জানানো হয়েছে । পাশাপাশি মগধের ডিভিশনাল কমিশনার অসঙ্গা চৌবার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে সাতদিনের মধ্যে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...