Thursday, June 25, 2026

আমি-আমি হল সর্বনাশের মূল: স্বামীজির বাণী উদ্ধৃত করে কাকে ইঙ্গিত শুভেন্দুর?

Date:

Share post:

“একক শক্তিতে কিছু হয় না। একতাই হল শক্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি-আমি হল সর্বনাশের মূল”- দিঘার অনুষ্ঠানে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্য ঘিরে ফের জল্পনা রাজনৈতিক মহলে। নিউ দিঘায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী কাকে ইঙ্গিত করে ওই মন্তব্য করলেন তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

নিউ দিঘায় মহিলা কল্যাণ প্রতিষ্ঠানের ভগিনী নিবেদিতার ১৫৩তম জন্মতিথি উদযাপনের হয়। সেখানে নিবেদিতার মূর্তি উন্মোচন করে সেচ ও পরিবহণমন্ত্রী বলেন, “আমি আপনাদের কেন প্রশংসা করছি জানেন? কারণ, একক শক্তিতে কিছু হয় না। একতাই হল শক্তি”। এরপরই শুভেন্দু বলেন, ‘”স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি-আমি হল সর্বনাশের মূল। আমরা-আমরা যারা করে তারাই টিকে থাকে”।

এই মন্তব্যের পরেই চর্চা চরমে। আপাতভাবে সাদামাঠা এই মন্তব্য কাকে বা কাদের উদ্দেশ্য করে করেন শুভেন্দু, তার বিভিন্ন ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে কি কারও ঔদ্ধত্যেল প্রতি ইঙ্গিত পূর্ব মেদিনীপুরের এই দাপুটে নেতার?

আরও পড়ুন- বিহারে দুর্গা প্রতিমা বিসর্জনে পুলিশের গুলি, কলকাতায় লাগাতার বিক্ষোভ বাংলা পক্ষের

সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মসূচিতে খুব একটা দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে। বরং অরাজনৈতিক ব্যানারে করা কোনও অনুষ্ঠানে পৌঁছে যাচ্ছেন তিনি। তা সে করোনাকালে ত্রাণ বিলি হোক, আমফানের সাহায্য অথবা নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের পরিবারেরকে পুজোর উপহার দেওয়া- সবক্ষেত্রেই অরাজনৈতিক মঞ্চকে জনসংযোগের মাধ্যম হিসেবে ইদানীং বেছে নিচ্ছেন শুভেন্দু।সূত্রের খবর, তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরেই জনসংযোগ চালাচ্ছেন। এই অবস্থায় শুভেন্দুর ‘আমি আমি’‌ মন্তব্য নিয়ে আবার নানা জল্পনা তৈরি হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...