Thursday, June 25, 2026

বিহারে দুর্গা প্রতিমা বিসর্জনে পুলিশের গুলি, কলকাতায় লাগাতার বিক্ষোভ বাংলা পক্ষের

Date:

Share post:

করোনা আবহে দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দশমীর মধ্যরাতে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল বিহারের মুঙ্গের। আপাত নিরীহ এক বিসর্জনের শোভাযাত্রার উপর, যেখানে মহিলা-শিশুরাও ছিল, সেখানে বিহার পুলিশের নির্বিচারে লাঠিচার্জ ও গুলিতে মৃত্যু হয়েছিল এক কিশোরের। আহতও হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে ছিলেন চার বাঙালিও। বিজেপি ও জেডি (ইউ) শাসিত বিহারে ভোটের মাঝেই এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। আর এবার সেই ঘটনা নিয়েই এবার কলকাতায় বিক্ষোভে সামিল হলো বাংলা ভাষা-বাঙালির স্বার্থ-নিরাপত্তা-সুরক্ষা-কৃষ্টি-সংস্কৃতি নিয়ে কাজ করা অরাজনৈতিক সংগঠন “বাংলা পক্ষ”।

এদিন কলকাতার বুকে ক্যামাক স্ট্রিটে বিহার ভবনের সামনে ওই ন্যক্কারজনক ঘটনার দোষীদের শাস্তি ও ওই রাজ্যের বাঙালিদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ। ওই সংগঠনের তরফে অভিযোগ করা হয়, বিহারের মুঙ্গেরে বাঙালির দুর্গাপুজোর বিসর্জনের সময় পুলিশ নির্বিচারে লাঠি, এমনকী গুলি চালিয়েছে। সংবিধান ও আইন বিরুদ্ধভাবে মাথায় গুলি করে খুন হয়েছে এক বাঙালি ঘরের কিশোরকে, আহতও হয়েছেন অনেকে। ওই খুনের বিচার চায় বাংলা পক্ষ। তাই দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। তাঁদের দাবি, বাঙালির নিরাপত্তা চাই। বিহার, উত্তরপ্রদেশ-সহ নানা রাজ্যে বাঙালি, বাঙালির উৎসব ঘিরে বাঙালিরাই আক্রান্ত হচ্ছেন বছরের পর বছর।

আরও পড়ুন- বিকাশবাবু, এবার ছটপুজোর জমায়েত রুখতে মামলা করুন!” বলছে বাংলা পক্ষ

ইতিমধ্যেই বিসর্জনের সময় পুলিশের লাঠি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিসর্জনের শোভাযাত্রায় লাঠিচার্জ করছে পুলিশ। সেই সঙ্গে চালানো হয়েছে এলোপাথাড়ি গুলি। ওই ঘটনাতেই প্রাণ গিয়েছে এক কিশোরের। তাঁর নাম অনুরাগ পোদ্দার (১৮)।

ভোটের সময় পুলিশের লাঠি, গুলি চালানোর ঘটনায় নিঃসন্দেহে নতুন করে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে বিহারে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, দুর্গাপুজোর ভাসানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু সমাজবিরোধীরাও জড়ো হয়েছিল। ভাসানযাত্রীদের পক্ষ থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তাতে ২৩ জন পুলিশকর্মী আহতও হন বলে অভিযোগ ওঠে। সেই সময় বাধ্য হয়েই লাঠিচার্জের পাশাপাশি গুলি চালাতে হয়। সেই গুলি গিয়ে লাগে অনুরাগ পোদ্দার নামে ওই কিশোরের শরীরে। ভাসানযাত্রীদের মধ্যে থাকা ওই কিশোরের মৃত্যু হয় গুলি লেগে।

অন্যদিকে বাংলা পক্ষের দাবি, উদ্দেশে প্রণোদিতভাবে গুলি চালিয়েছে বিহার পুলিশ। সরকারিভাবে একজনের মৃত্যুর খবর স্বীকার করা হলেও আসলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। পুলিশ সুপার লিপি সিংহের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- বিকাশবাবু, এবার ছটপুজোর জমায়েত রুখতে মামলা করুন!” বলছে বাংলা পক্ষ

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...