Friday, April 3, 2026

লাগামছাড়া দাম রুখতে পদক্ষেপ, বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

Date:

Share post:

দুর্গাপুজোর আগে থেকেই পেঁয়াজের দাম অল্প বিস্তর বাড়তে শুরু করেছিল। কিন্তু পুজোর মধ্যেই হঠাৎই পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। তাতেই চোখে জল আমজনতার। পেঁয়াজের দামে লাগাম টানতে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর জারি করা হল নিষেধাজ্ঞা। ফরেন ট্রেড দফতরের তরফে বিবৃতি জারি করে এখন থেকেই পেঁয়াজ বীজের রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে আনাজ-ফলের বাজারে আগুন, পেঁয়াজের দাম সেঞ্চুরি ছুঁইছুঁই

পরিসংখ্যান বলছে, গত বছর ৩.৫ মিলিয়ন ডলার মূল্যের পেঁয়াজ বীজ রফতানি হয়েছিল ভারত থেকে। সেখানে এই বছর এপ্রিল-অগাস্টে ০.৫৭ মিলিয়ন ডলার পেঁয়াজ বীজ রফতানি করা হয়েছে।

বর্তমানে গোটা বিশ্বে পেঁয়াজ উৎপাদনে এক নম্বরে রয়েছে চিন৷ ভারত রয়েছে দ্বিতীয় স্থানে৷ কিন্তু, দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও এমন আকাশছোঁয়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ভারতীয়দের৷ তবে ফসল যত বেশি, চাহিদা তার থেকে আরও বেশি। তাই বেড়েই চলেছে দাম। তা নিয়ন্ত্রণে আনতেই বীজ রফতানি বন্ধের নির্দেশ৷

আরও পড়ুন : লক্ষ্মী পুজোয় মন্দা বাজার, নেই বিক্রি-বাটা, মাথায় হাত দোকানিদের

২৫ টাকার পেঁয়াজের দাম লকডাউনের সময় থেকেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে হতে আনলক পর্বে শুরুতে ৪০ টাকা ছিল। পুজোর শুরুতে একলাফে দাম বেড়ে হয় ৭০ থেকে ৭৫ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮০ টাকা। কোনও কোনও জায়গায় সেটা ৯০ টাকা বা তারও বেশি। এই লাগামছাড়া দামবৃদ্ধিতে আমআদমির নাভিশ্বাস ওঠার যোগাড়।

আরও পড়ুন : ভূস্বর্গে ফের জঙ্গিদের গুলিতে খুন তিন বিজেপি নেতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ীদের অবশ্য দাবি, রাজস্থানের বন্যার কারণে পেঁয়াজের জোগান কমেছে। মহারাষ্ট্রে অকাল বর্ষণে অনেক সংখ্যক পেঁয়াজ নষ্ট হয়েছে। সে কারণেই দাম কিছুটা বেড়ে গিয়েছে। তবে পাইকারি এবং খুচরো বাজারের মধ্যে দামের সমন্বয় না থাকতেই কালোবাজারির অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। কনজিউমার অ্যাফেয়ার্স দফতরের তরফে জানানো হয়েছে, রিটেলাররা সর্বোচ্চ ২ টন অবধি পেঁয়াজ মজুত রাখতে পারবেন৷ যেখানে হোলসেলার ব্যবসায়ীদের ক্ষেত্রে ২৫ টন অবধি মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে৷

আলুর দাম আগেই লাগামছাড়া ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এখন চন্দ্রমুখী আলু, ৩০ বা ৪০ টাকা প্রতি কেজি ও জ্যোতি আলু ৩৪ থেকে ৩৬ টাকা কেজি দরে বিকোচ্ছে। এই দামের সঙ্গে মানিয়ে নিয়ে আলুর খরচ কমিয়ে বাজেট ঠিক রাখার লড়াই চালাচ্ছে মধ্যবিত্ত। তার মধ্যেই ফের দাম বাড়ল পেঁয়াজের।

আরও পড়ুন : দশমীর পরেই ১০০ টাকা কিলো দরে মিলবে পেঁয়াজ, আশঙ্কা বাজার বিশেষজ্ঞদের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...