Wednesday, April 8, 2026

পথদুর্ঘটনায় মৃত কামালপুর বুথ-সভাপতি

Date:

Share post:

বিজয় সম্মিলনী করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল বুথ সভাপতির। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ বলাগড় সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এবং ১৮ নম্বর বুথের সভাপতি আবদুল রউফ খামারগাছি থেকে বিজয়া করে জিরাটের দিকে ফিরছিলেন। এসটিকেকে রোডের উপর পাথর ফেলা ছিল। সেই পাথরে স্লিপ করে বাইক উল্টে যায়। দুজনের মাথায় চোট লাগে। রাস্তায় কিছুক্ষণ পড়ে থাকার পর তাঁদেরকে ঘটনাস্থল থেকে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের জিরাট হসপিটাল থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের সভাপতি আবদুল রউফ মারা যান। আর সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস গুরুতর আহত হয়ে নবান্নে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-গড়ফায় প্রতিবাদী প্রৌঢ়ের মৃত্যুতে উত্তেজনা

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...