Monday, June 8, 2026

কংগ্রেসের জেলা পর্যবেক্ষক পদও ঢেলে সাজানো হলো

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগে প্রদেশ স্তরে রদবদল এনেছিল কংগ্রেস। এবার জেলা পর্যবেক্ষক পদও ঢেলে সাজানো হলো । ব্যাপক রদবদল করা হল কংগ্রেসে। এই পরিবর্তনের ক্ষেত্রেও নবীন-প্রবীণের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকদের মধ্যে সংগঠন ও প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে ।পুরনো নেতা-নেত্রীদের মধ্যে দেবপ্রসাদ রায়কে কোচবিহার, মায়া ঘোষকে পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণা দেবনাথকে হুগলি, শুভঙ্কর সরকারকে পূর্ব মেদিনীপুর, সর্দার আমজাদ আলিকে উত্তর ২৪ পরগনা (শহরাঞ্চল), নেপাল মাহাতোকে ঝাড়গ্রাম ও মইনুল হককে মালদহের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন- আমি-আমি হল সর্বনাশের মূল: স্বামীজির বাণী উদ্ধৃত করে কাকে ইঙ্গিত শুভেন্দুর?
বর্তমান প্রজন্মের নেতাদের মধ্যে রোহন মিত্র পেয়েছেন বাঁকুড়া, আশুতোষ চট্টোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা-২, আব্দুস সাত্তার উত্তর ২৪ পরগনা (গ্রামীণ), ঋজু ঘোষাল হাওড়া, মোনালিসা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার দায়িত্ব।
মুর্শিদাবাদের পর্যবেক্ষক হয়েছেন কলকাতার যুব নেত্রী সাইনা জাভেদ। আর মধ্য কলকাতার পর্যবেক্ষক করা হয়েছে মুর্শিদাবাদের কান্দির বিধায়ক সইফুল (বনু) আলম খানকে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার জেলা পর্যবেক্ষকদের এই তালিকা অনুমোদন করেছেন ।
রাজ্যে বিধানসভা ভোটের আগে জেলা পর্যবেক্ষক পদে এই রদবদলের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস, এমনই মত বিশেষজ্ঞদের ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...