Tuesday, June 23, 2026

সোশ্যাল মিডিয়া সংকট, টুইটার-ফেসবুক-গুগল কর্তাকে তোপ মার্কিন সিনেটরদের

Date:

Share post:

সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এবার সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল মার্কিন সিনেট। সাইবার আইন সংশোধন নিয়ে আমেরিকার সিনেটে শুনানি হয়ে উঠল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের রাজনৈতিক তরজার মঞ্চ। বুধবার এই পদক্ষেপের শুনানিতে মার্কিন সিনেটে তলব করা হয়েছিল ফেসবুক, গুগল, টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসারদের। সেখানেই নিজেদের মধ্যে রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়েন দুইদলের সিনেটররা।

ফেসবুক, টুইটার এবং গুগলের মতো সামাজিক মাধ্যমগুলো শালীনতা বজায় রাখার ক্ষেত্রে কতখানি দায়বদ্ধ এই ইস্যুতে বাকযুদ্ধ শুরু হয় দুই দলের সিনেটরদের মধ্যে। ওঠে পক্ষপাতের অভিযোগ। বাদ ছিলেন না ওই তিন সংস্থার সিইও। রিপাবলিকান সেনেটররা একের পর এক অভিযোগ করেন ওই তিন সংস্থার বিরুদ্ধে।অভিযোগ তোলা হয় বেছে বেছে তাদের বক্তব্যকে সেন্সর করা হচ্ছে। পাশাপাশি ডেমোক্র্যাটদের তরফে অভিযোগ তোলা হয় প্রেসিডেন্ট নির্বাচনের মুখে বিভ্রান্তি মূলক পোস্ট করা হলেও তা নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না সংস্থাগুলো। প্রসঙ্গত মার্কিন সাইবার আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে কারও রাজনৈতিক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে দায়ী করা যায় না। এই আইন সংশোধনের জন্য শুনানি চলছিল মার্কিন সিনেটরে।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে সরাচ্ছে দিল্লি? টিভির খবরে চাঞ্চল্য

সেখানে অবশ্য আইনের পক্ষেই মুখ খোলেন ফেসবুক, টুইটার, গুগলের সিইওরা। এই তিন সংস্থার প্রধান তাদের যৌথ বিবৃতিতে জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে কোন প্রকাশনা সংস্থা হিসেবে ধরলে কারও বক্তব্যের দায় অবশ্যই তাদের নেওয়া উচিত। তবে সেখানে কেউ রাজনৈতিক মন্তব্য করলে তার রেফারির ভূমিকা পালন করতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির নারাজ সেটাও জানিয়ে দেওয়া হয় স্পষ্ট ভাবে। এরপর সিইওদের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন সিনেটর টেড ক্রাজ। টুইটার সিইওকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারা আপনাকে নির্বাচন করেছে এবং এই দায়িত্ব দিয়েছে?’ টুইটার কর্তা বিপরীত ধর্মী রাজনৈতিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীদের চুপ করাচ্ছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...