Wednesday, April 8, 2026

কান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর

Date:

Share post:

মা ঘরে নেই। চিৎকার করে কাঁদছিল শিশুটি। কোনওভাবে তার কান্না থামাতে পারছিলেন না বাবা। শেষে বেশ বিরক্ত হয়েই বছর চারেকের মেয়ের মুখ চেপে ধরলেন বাবা। কান্না থামল। কিন্তু তা একবারের জন্য। আসলে ততক্ষণে থেমে গেছে বাচ্চা মেয়েটির হৃদযন্ত্র। মৃত্যু হল বছর চারেকের শিশু কন্যাটির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গিয়েছে, সেদিন অসুস্থ মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন পেশায় রিক্সাচালক বছর আঠাশের বাসুদেব গুপ্তা। কয়েকদিন আগেই এই সন্তানকে রেখেই স্ত্রী তাঁর সংসার ছেড়ে চলে যান। স্ত্রী নয়ডার একটি স্পা-তে কাজ করেন। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি তাঁদের বছর তিনেকের ছেলেকে নিয়ে চলে যান। আর রেখে যান চার বছরের মেয়েকে।

এদিকে, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত তার হাতে। নিজের মেয়ের মৃত্যুর ঘটনার পরে সেই মৃতদেহ তোয়ালে মুড়ে বাসুদেব নিজের রিকশ নিয়েই নয়ডা ও খোডা কলোনিতে স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েন। বাসুদেবের ভাই পুলিশকে গোটা ঘটনার কথা জানালে বাসুদেবকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় সব কথা স্বীকারও করে বাসুদেব। তিনি বলেন, স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। পুলিশ বাসুদেবের স্ত্রীর সন্ধান করছে বলে জানা গিয়েছে।

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...