Monday, April 13, 2026

২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বামেদের, লাগাতার প্রচার বাংলাতেও

Date:

Share post:

ফের দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলো বাম দল ও তাদের শাখা সংগঠনগুলি। মূলত, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের বাম মনোভাবাপন্ন ১০টি শ্রমিক সংগঠন ও ফেডারেশন আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটে সামিল হবে এ রাজ্যের ১৬টি বামপন্থী ও সহযোগী দল, কৃষক ও খেতমজুর সংগঠনগুলিও। আজ, শনিবার একবিবৃতিতে এমনটাই জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, ধর্মঘটের পক্ষে প্রচার শুরু হবে আগামী ৩ নভেম্বর ঠেকর। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ৩ নভেম্বর একটি মিছিল হবে পার্ক সার্কাসের লেডি ব্রাবোর্ন কলেজের সামনে থেকে। যা শেষ হবে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে। এছাড়া আগামী ১৮ থেকে ২১ নভেম্বর স্থানীয় দাবি নিয়ে ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবেন সিপিএম তথা বাম সমর্থকরা। ২৩ ও ২৪ নভেম্বর প্রতিটি জেলার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ হবে। ২৫ নভেম্বর এলাকায় এলাকায় মিছিল করবে বামেরা।

তবে এ রাজ্যে বামেদের সঙ্গে এই ইস্যুতে তাদের রাজনৈতিক সহযোগী দল কংগ্রেস সামিল হবে কিনা, এদিন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিমানবাবু। প্রদেশ কংগ্রেসের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন- বেহাল অবস্থা রাস্তার, অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...