Friday, April 3, 2026

ডাস্টবিনে স্থান পেল ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি

Date:

Share post:

মার্কিন সময় মঙ্গলবার ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
তার কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি ডাস্টবিনে ফেলে দিল বার্লিনের মাদাম ত্যুসোর মোমের জাদুঘর কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, আগে থেকে ব্যবস্থা নিয়ে এই পদক্ষেপ করেছে তারা।নোংরা ভর্তি ডাস্টবিনে পড়ে মার্কিন প্রেসিডেন্টের মূর্তি। বিনে লেখা, ডাম্প ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেন। আর রয়েছে ট্রাম্পের বেশ কয়েকটি টুইট, কোনওটায় লেখা ফেক নিউজ, আবার কোনওটায় ইউ আর ফায়ার্ড। রয়েছে আই লাভ বার্লিন-ও। একটি ট্র্যাশ ব্যাগের ওপর নাকি বসিয়ে দেওয়া হয়েছে মেক আমেরিকা গ্রেট এগেন হ্যাট।

আরও পড়ুন- বাজি-শব্দবাজি বন্ধ করতে চান চিকিৎসকরা, উভয়সঙ্কটে ডাক্তাররা
মিউজিয়ামের মার্কেটিং ম্যানেজার অর্কিডে ইয়ালসিনডাগ বলেছেন, ডাস্টবিনে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভোট নিয়ে মোমের জাদুঘর তাদের প্রকৃত ইচ্ছা প্রকাশ করেছে। তাই আগে থেকে ব্যবস্থামূলক পদক্ষেপ হিসেবে ট্রাম্পের মূর্তি ফেলে দিয়েছে তারা।
যাদুঘরটিতে রাখা রয়েছে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিত্ব থেকে শুরু করে তারকা এবং খেলোয়াড়দের মোমের মূর্তি। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের হার নিশ্চিত বুঝেই তাঁর মূর্তি সরিয়ে ফেলা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার একটি ডাস্টবিনে করেই বের করে নিয়ে আসা হয় এই মূর্তি। তারপরই পাকাপাকিভাবে মূর্তিটির স্থান হয় ডাস্টবিনে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...