Saturday, April 4, 2026

বিহারে ফের ‘ডবল ইঞ্জিন সরকার’, ছাপরায় বার্তা মোদির

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে প্রথম দফা ভোট পর্বের পর ট্রেন্ড নিয়ে ছাপরার সভা থেকে বড় বার্তা দিলেন। ফের নীতীশকুমারকে পাশে বসিয়ে রবিবার মোদির বার্তা,
বিহারে বিজেপি-জেডিইউ মিলিয়ে এনডিএ-র ‘ডবল ইঞ্জিন সরকার’।
তার সাফ কথা, নীতীশের সরকারে সমান দাপট বিজেপিরও রয়েছে। দুটি ‘ইঞ্জিন’ একসঙ্গে চলেই এই সরকারের ট্রেন এগিয়ে যাচ্ছে।
মোদি সচেতনভাবে এবারও সেকথা বুঝিয়ে দেন। ফলে মোদির সচেতন জোট বার্তা এদিনও ছাপরার সভায় স্পষ্ট হয়ে উঠেছিল।
তিনি বুঝিয়ে দেন যে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে চলেই বিহারের উন্নয়ন করতে হবে। বিজেপির সঙ্গেই থাকতে হবে বিহারের মসনদের অধিকারীকে।

আরও পড়ুন- শাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!
রবিবারের সভায় মোদি বলেন, বহু রাজনৈতিক বিশ্লেষকের বার্তাকে প্রথম দফার বিহার ভোট ভুল বলে প্রমাণিত করেছে। প্রথম দফার ভোটে যত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে আশা বাড়ছে নীতীশ কুমার সরকারের।
এদিন তিনি বলেন, বিহারে প্রথম দফার ভোটের পর এটা স্পষ্ট যে বিহারে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতীশ কুমার। সচেতন মোদি এদিন নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্বের পদে বিজেপির আন্তরিক শিলমোহরের বার্তা ভরা সভায় দেন।
এদিন মোদি বলেন, কয়েকজন নেতা অত্যন্ত বিশাদগ্রস্ত এনডিএর জয়ের সম্ভাবনা দেখতে পেয়েই।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...