Friday, April 3, 2026

মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?

Date:

Share post:

মাস দেড়েক আগেই মা হয়েছেন তিনি। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইউভানকে নিয়েই দিব্যি দিন কাটছে রাজ-শুভশ্রীর। মা বাবার জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে একরত্তি ইউভান। এবার ছোট্ট ইউভানকে সামলেই সম্ভবত নতুন ভূমিকায় আসতে চলেছেন শুভশ্রী।

অন্তঃসত্ত্বা থাকার সময় থেকেই কাজ থেকে ছুটি নিয়েছিলেন শুভশ্রী। তার উপর লকডাউনের জেরে কাজ করার সুযোগ ছিল না নতুন মায়ের। ঘরে বসে বিজ্ঞাপনের শুটিং ছাড়া আর কোনও কাজ করেননি শুভশ্রী । ফলে কিছুটা ওজন বেড়েছে নায়িকার। তাই নিজেকে নতুন রূপে গড়ে তুলতে মরিয়া শুভশ্রী।

দিনকয়েক আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন ‘ফিটনেস ফ্রিক’ শুভশ্রী। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় ইউভানের মা। যদিও এই ছবি পুরনো। এই বিষয়ে পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব তাঁকে অনেক মোটিভেট করছেন এবং সাহায্য করছেন বলে পোস্টে উল্লেখ করেছেন শুভশ্রী। তাই বাবা যাদবকে শুভশ্রী ধন্যবাদ জানান। আর এই ছবি পোস্ট করার পরই গুঞ্জন শুরু হয়েছে। নেটিজেনদের প্রশ্ন, মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে শুভশ্রী? অনেকেই মনে করছেন, নতুন ভূমিকায় ফিরতে চলেছেন শুভশ্রী।

আরও পড়ুন:সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...