Monday, April 6, 2026

শাসন আর উন্নয়নে যোগীর রাজ্য দেশে ‘নিকৃষ্টতম’!

Date:

Share post:

‘রাম নাম সত্য হ্যায়’-এর বক্তার রাজ্যকে দেশের নিকৃষ্টতম রাজ্যের সংজ্ঞা দিল পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার। প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বাধীন বেঙ্গালুরুর এই সংস্থা এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য দেওয়ার পর বিজেপি মহল গা ঝাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে কেন্দ্রের শাসক দলকে বেনকাব করে এই সংস্থা সেরা রাজ্যের তকমা দিয়েছে বাম শাসিত কেরলকে। পশ্চিমবঙ্গ রয়েছে উপরের দিকেই।

এই সমীক্ষার প্যারামিটার নির্ধারণ করা হয় সুসংহত উন্নয়ন পরিকল্পনাকে টার্গেট করে বা সামনে রেখে। সেই সঙ্গে রাজ্যের নাগরিকদের জীবন ধারণের মান ও নিরাপত্তার বিষয়টিও সমীক্ষার অন্যতম বিষয় ছিল।

সমীক্ষায় ছোট রাজ্য ও বড় রাজ্যগুলিকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। বড় রাজ্যের ক্ষেত্রে সেরা যেমন কেরল। ঠিক তেমনি, ছোট রাজ্যগুলির মধ্যে সুশাসন ও উন্নয়নে এক নম্বরে গোয়া। ছোট রাজ্যের ক্ষেত্রে নিকৃষ্টতম মণিপুর। আর তার ঠিক পরেই অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। অদ্ভুতভাবে কেন্দ্র শাসিত রাজ্যগুলির মধ্যে সেরা চণ্ডীগড়। আর নিকৃষ্ট দাদরা ও নগর হাভেলি!

আরও পড়ুন-মালদ্বীপে ছুটি কাটাতে চেয়ে সোনুর কাছে আবদার নেটিজেনের

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...