Friday, April 3, 2026

কাটছে না আতঙ্ক, ভূমিকম্পের ৩ দিন পরেও চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

ভূমিকম্পের পর ৩ দিন কেটে গিয়েছে। কিন্তু আতঙ্ক কাটছে না তুরস্ক, গ্রিসে। এখনও চলছে উদ্ধার কাজ। তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বিভিন্ন এজেন্সির কর্মীরা। তাঁদের ধারণা, এখনও বহু মানুষ জীবিত অবস্থায় আটকে আছেন। শেষ পাওয়া খবরে অনুযায়ী, ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৮ জনের। আহত ৯০০ র বেশি।

শুক্রবার বেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, গ্রিস। উত্তর-পূর্বের ইজিয়ান সাগর ছিল ভূমিকম্পের কেন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পশ্চিম তুরস্কে একটি ইমারতের মধ্যে বছর ৭০ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ৩৪ ঘণ্টা আটকে ছিলেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

স্পষ্টতই, ভূমিকম্পের জেরে ব্যাহত হয়েছে জনজীবন। চারিদিকে গ্রাস করেছে স্তব্ধতা। তুরস্কের উপরাষ্ট্রপতি ফুঅত আক্তে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধার কাজ এখনো চলছে। একইসঙ্গে আহতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা তাঁর।

প্রসঙ্গত, শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে ১৭.২৬ কিলোমিটার দূরে আজিয়ান সাগরের ১৬.৫৪ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

আরও পড়ুন:বাংলাদেশে করোনারোগী প্রতি সরকারের ব্যয় হচ্ছে ১৫ থেকে ৪৭ হাজার টাকা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...