Saturday, June 13, 2026

অসুস্থ চিকিৎসকদের পাশে করোনা আক্রান্ত মন্ত্রী, জুটল প্রশংসা-সমালোচনা

Date:

Share post:

পিপিই কিট পড়ে করোনা আক্রান্ত মন্ত্রী ঘুরে বেড়ালেন হাসপাতাল জুড়ে। জুটল প্রশংসা ও সমালোচনা। কিছুদিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়ান্সে ভর্তি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। সামান্য সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই করোনা ধরা পড়ে। ফের ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসাধীন ২ সিনিয়র চিকিৎসক। সিসিইউ-তে ভর্তি তাঁরা। পাশাপাশি, করোনা আক্রান্ত ২ জুনিয়র চিকিৎসকেরও শ্বাসকষ্ট বেড়েছে। খবর পেয়ে নিজের বেড ছেড়ে চলে যান নির্মল মাজি।

অসুস্থ চিকিৎসক থেকে শুরু করে রোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের খোঁজ খবর নেন। হাসপাতাল সূত্রে খবর, রাতে উনি ঘণ্টা তিনেক সিসিইউ-র বাইরে বসে খোঁজখবর নেন। গুরুতর অসুস্থ ৪ চিকিৎসকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তবেই নিজের বেডে ফেরেন।

পাশাপাশি খোঁজে নেন রোগীদেরও। তাঁর এই ভূমিকায় আপ্লুত রোগীর পরিবার। যেভাবে করোনা আক্রান্ত হয়েও মন্ত্রী রোগীদের সুবিধা অসুবিধার দিকে নজর রাখছেন, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। তবে গোটা বিষয়টি নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।

হাসপাতালে যত্রতত্র করোনা আক্রান্ত মন্ত্রীর ঘুরে বেড়ানো নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। তবে, নির্মল মাজি স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকরা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচাচ্ছেন। তাঁদের অসুস্থতার সময় পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করেন তিনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন:স্পেশাল ট্রেনে ওঠার দাবি: দফায় দফায় বিক্ষোভ হুগলিতে

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...