Wednesday, June 3, 2026

স্পেশাল ট্রেনে ওঠার দাবি: দফায় দফায় বিক্ষোভ হুগলিতে

Date:

Share post:

স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে সকাল থেকে দফায় দফায় হুগলির বিভিন্ন স্টেশনে চলছে যাত্রী অবরোধ, উত্তেজনা। সকালে বৈদ্যবাটি এরপর অবরোধ হয় শেওড়াফুলি স্টেশনেও। সোমবার সকালে স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে শেওড়াফুলি রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করেন নিত্যযাত্রীরা।শেওড়াফুলি স্টেশনে রেল লাইনে নেমে অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা।

এদিন সকালে একই দাবিতে উত্তাল হয়ে ওঠে বৈদ্যবাটি রেল স্টেশন। পরে সেই আঁচ গিয়ে পড়ে শেওড়াফুলি রেল স্টেশনেও। এদিন বৈদ্যবাটি স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। রেল লাইনের উপর লোহার স্লিপার ফেলে দিয়ে ট্রেন আটকে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় বৈদ্যবাটি রেলগেট। ফলে জিটি রোডে যান চলাচল বন্ধ হয়। স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে এর আগে অবরোধ বিক্ষোভ হয়েছিল হুগলি জেলার একাধিক রেল স্টেশনে। হাওড়া স্টেশনেও ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান যাত্রীরা। এবার সেই অশান্তির আঁচ বৈদ্যবাটি ও শেওড়াফুলি স্টেশনেও। বেলা বাড়তেই বিক্ষোভ-অবরোধ শুরু রিষড়া স্টেশনে।

আরও পড়ুন:স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে, বৈদ্যবাটিতে রেল অবরোধ-যাত্রীবিক্ষোভ

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...