Friday, April 3, 2026

মন্তেশ্বরের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু স্ত্রী-ছেলে সহ আরপিএফ কর্মীর

Date:

Share post:

মর্মান্তিক!

মন্তেশ্বরের বাঘাসোন গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু স্ত্রী-ছেলে সহ আরপিএফ কর্মীর। জখম হয়েছে ১২ বছরের মেয়ে।

পুলিশের কাছে ওই নাবালিকার দাবি, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বাবা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ এক আত্মীয়কে ফোন করে আগুন লাগার কথা জানায় ওই বালিকা। তাঁরাই এসে বাবা-মা-ছেলে ও মেয়েকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে খবর, ১২ বছরের বালিকার দাবি, মাঝরাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা জানান বাবা। মেয়ে রাজি না হওয়ায় স্ত্রী ও ৮ বছরের ছেলের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই আরপিএফ কর্মী। পরিবার সূত্রে খবর, কাটোয়ায় কর্মরত ছিলেন ওই আরপিএফের কর্মী। অফিস থেকে ফিরে গতকাল পাশের বাড়িতে পিকনিকে যোগ দেন। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-গুগল পের নম্বর দিয়ে প্রতারিত যুবক, খোয়ালেন চল্লিশ হাজারের বেশি

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...