Friday, April 10, 2026

সন্ধ্যা থেকেই শীতের আমেজ পাবে বাঙালি, বলছে হাওয়া অফিস

Date:

Share post:

ঠিক কবে থেকে এ রাজ্যে পড়বে শীত? গত কয়েক সপ্তাহ ধরে বাঙালির ঘরে ঘরে কান পাতলেই শোনা যাচ্ছিল এমন আলোচনা। অবশেষে জল্পনার অবসান ঘটলো আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়তে পারে শীত। সেক্ষেত্রে রাতের দিকের তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির নিচে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামবে। তবে সকাল-সন্ধ্যা ঠান্ডা আমেজ থাকলেও বাতাসে জলীয়বাষ্প-এর জন্য দুপুরের দিকে তা অনুভূত হবে না।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...