Friday, April 3, 2026

রাস্তায় পড়ে ৫০০ টাকার নোটের বান্ডিল! ফিরিয়ে সততার পরিচয় দিলেন এই নাপিত

Date:

Share post:

রাস্তায় পড়ে ৫০০ টাকার বান্ডিল। সেই টাকা থানায় জমা দিয়ে সততার নজির গড়লেন এক নাপিত। অভাবের সংসার। তাও লোভে না পড়ে টাকা ফিরিয়ে দেওয়া সত্যিই প্রশংসার যোগ্য।

উত্তরপাড়ার ক্রাউন গেটের কাছে জিটি রোড লাগোয়া জে কে স্ট্রিটের একটা চার বাই আট ফুটের সেলুন পিন্টু মান্নার। দিন আনা দিন খাওয়ার সংসার। বাড়িতে মা, স্ত্রী সন্তান। করোনা মহামারীর জেরে দীর্ঘদিন তাঁর সেলুন বন্ধ ছিল। বহু কষ্টে সেইসময় সংসার চালিয়েছেন তিনি। তবে এখন দোকান খুললেও খদ্দেরের সেভাবে দেখা নেই। একেকদিন কেউ আসেননি সেলুনে, সেদিন খালি হাতেই ঘরে ফিরতে হয়েছে তাঁকে।

ষ্ঠীর দিন সকালেও চুপচাপ দোকানের বাইরে বসেছিলেন পিন্টু। পুজো চলে আসলেও সেদিনও খদ্দের নেই। তাই মনমরা হয়ে সে দোকানের বাইরে বসেছিলেন। হঠাত্‍ তাঁর চোখে পড়ে, দোকান থেকে কিছুটা দূরেই রাস্তায় একটি ৫০০ টাকার বান্ডিল পড়ে আছে। আর সেটা দেখে পিন্টু এগিয়ে যান। গুনে দেখেন যে মোট ২১ হাজার টাকা আছে। সবার কথামত সে সেই টাকা নিজের কাছেই কিছুদিন রেখে দেন। যদি কেউ চাইতে আসে। এমনকি ফেসবুকেও তিনি পোস্ট করেন। তবে শেষমেষ কোনো কিছু না পেয়ে গত শুক্রবার স্ত্রী রূপালিকে সঙ্গে নিয়ে থানায় যান। পুরো ঘটনাটা জানান আইসি সুপ্রকাশ পট্টনায়েককে। আর সেই টাকা থানায় জমা দিয়ে আসেন। তাঁর এই সততাকে কুর্নিশ জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- মেগা সিরিয়ালে সুযোগ দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত অভিযুক্ত

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...