Saturday, April 4, 2026

ক্যানিংয়ে তিন বহিরাগতর এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ তিন গ্রামবাসী, ফুঁসছে এলাকা

Date:

Share post:

সোমবার রাতে ক্যানিংয়ের জীবনতলায় চলল গুলির ছররা। আর সেই এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ছেন তিনজন। সকাল থেকে এলাকায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কোনও নেতাকে খুন করার জন্যই ভাড়াটে খুনিদের ভাড়া করেছিল। বিজেপি এই দাবি উড়িয়ে দিয়েছে।

ক্যানিংয়ের জীবনতলায় কুতুবুদ্দিন শেখের বাড়িতে বেশ কয়েকদিন ধরেই জনা তিনেক বহিরাগতদের দেখা যায়। তারা হুগলির বাসিন্দা বলে জানা যায়। কেন তারা সেখানে রয়েছে তা জানতে না পারায়, সোমবার রাতে এলাকার মানুষ কুতুবুদ্দিনের বাড়িতে যান। কিন্তু সেখানে ওই তিন বহিরাগতদের দেখা মেলেনি। এরপর এলাকার মাঠের দিকে এলাকার মানুষ যান। বাড়ির অদূরে মাঠের কাছে গিয়ে তিনজনের সন্ধান পান। কিন্তু ওই তিন দুষ্কৃতী তখন মারমুখী। যে গ্রামবাসী তাদের দিকে এগিয়েছে, তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাথাড়ি গুলিতে ৩জন গুলিবিদ্ধ হলে তাদের স্থানীয় হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। তিনজনেরই শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন:ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির বলি ২

এদিন সকালে তিন দুষ্কৃতীর সন্ধান শুরু হয়। স্থানীয় গোবিন্দপুর এলাকার মানুষ তিনজনকে বেহিসাবিভাবে ঘুরতে দেখে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা। তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের খুন করতে ভাড়াটে শ্যুটারদের এনেছিল। পাল্টা বিজেপি বলছে, আমরা কোথাও নেই। তদন্ত হলে বোঝা যাবে, এটা আসলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ষড়যন্ত্র।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...