Saturday, April 4, 2026

এবার অনুব্রতর খাসতালুকে পোস্টার ‘শুভেন্দুর অনুগামী’দের

Date:

Share post:

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের কয়েকটি জেলার পরে এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে বীরভূমের সিউড়িতে পোস্টার পড়ল। যদিও এই বিষয়টিকে বিরোধীদল বিজেপির কাজ বলে অভিযোগ শাসকদলের। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে বিজেপি জানিয়েছে, এটি তাদের গৃহযুদ্ধের ফসল।
বেশ কিছু মাস ধরে দলের সমস্ত কর্মসূচি সহ সরকারি অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন পরিবহনমন্ত্রী। যদিও তিনি জনসংযোগ কর্মসূচি জারি রেখেছেন বিভিন্ন জেলায়। তার সমর্থনে অনুগামীরা পোস্টার দিয়েছে বিভিন্ন জেলার বহু জায়গায়। এবার সিউড়ি শহরের বেশ কয়েকটি জায়গায় শুভেন্দু অধিকারী ছবি সহ “আমরা দাদার অনুগামী” পোস্টার পড়েছে।

যদিও এই পোস্টারকে আমল দিতে নারাজ শাসকদল। দুই মেদিনীপুর-সহ কয়েকটি জেলাতে শুভেন্দু অধিকারীর জন সমর্থন থাকলেও, অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূমে কতটা আছে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

সিউড়িতে একটি সরকারি কর্মসূচি ছাড়া জেলাতে সেই ভাবে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে কোনওদিন হাজির থাকেননি শুভেন্দু। এমনকী, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি থাকাকালীন তার কোনও কর্মসূচি এই জেলাতে সেভাবে হয়নি। সিউড়ি বিধানসভা এলাকার  অবজারভার বিকাশ রায়চৌধুরী বলেন, “এই ধরনের পোস্টার বিজেপির ঘৃণ্য রাজনীতি। শুভেন্দু বাবু বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী। তিনি দলেই আছেন এবং থাকবেনও”।

বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের বর্তমানে গৃহযুদ্ধ চলছে। তারই ফসল এটা। এ ধরনের নোংরা রাজনীতি বিজেপি কখনওই বিশ্বাস করে না। দলের মধ্যেই তাঁর বক্তব্য অনেকের ভালো লেগেছে আবার অনেকের খারাপ লেগেছে। যাঁদের ভাল লেগেছে তাঁরা এই কাজ করে থাকতে পারে”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...