Friday, June 26, 2026

প্রয়াত ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খান

Date:

Share post:

নিঃশব্দেই চলে গেলেন নয়ের দশকের বলিউড অভিনেতা ফারাজ খান। গুরুতর অবস্থায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন ওই অভিনেতা। হাসপাতালেই মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী পূজা ভাট।

‘মেহেন্দি’, ‘ফরেব’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ফারাজ খানকে। জানা গিয়েছে, মস্তিষ্কে সংক্রমণের পর থেকেই ফারাজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পরিস্থিতি শুরু থেকে অত্যন্ত সংকটজনক বলেই জানা গিয়েছিল। পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর তাঁর দুটি ফুসফুসও সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও অভিনেত্রী পূজা ভাট ফারাজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে অনুরাগীদের কাছে আবেদন রেখেছিলেন। একসময়ে বলিউডের বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও দীর্ঘ কয়েক বছর তাঁকে পর্দায় দেখা যায়নি।

জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে কাশি এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন ফারাজ। সম্প্রতি তাঁর সংক্রমণ আরও বেড়ে গিয়েছে। ভিডিওকলে ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিলেন ফারাজ। গত ৮ অক্টোবর তাঁকে ডাক্তাররা হাসপাতালে ভরতি করানো পরামর্শ দেন। অ্যাম্বুল্যান্স ডেকে সঙ্গে সঙ্গেই ফারাজ হাসপাতালে ভরতি হতে যান। হাসপাতালে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তারপর আজ, বুধবারই মাত্র ৫০ বছর বয়সে অভিনেতার প্রয়াত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন-যমজ মায়েদের যমজ সন্তান জন্ম নিল তাঁদেরই জন্মদিনে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...