Sunday, April 12, 2026

মাস্ক ছাড়া টিকিট দেবে না রেল, স্টেশনে প্রবেশেও নিষেধাজ্ঞা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: মাস্ক ছাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ। পাশাপাশি টিকিটও না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। হাসিনা সরকারের পক্ষ থেকে এই নির্দেশ আসার পর মঙ্গলবার (০৩ নভেম্বর) থেকে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি পালন করছে রেলওয়ে পূর্বাঞ্চল।

গত সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এটি নিশ্চিত করতে বলেন।প্রধানমন্ত্রীর নির্দেশ সোমবার বিজ্ঞপ্তি আকারে আসার পর মঙ্গলবার থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ব্যানার টাঙিয়ে নির্দশনাটি বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশংসার মধ্যেই পাহাড়-উত্তরবঙ্গ নিয়ে উদ্বেগ রাজ্যপালের

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী জানান , মুখে মাস্ক ছাড়া কোনও যাত্রী রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, মাস্ক পরা না থাকলে টিকিটও কেউ নিতে পারবে না। পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, মাননীয়া প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা যথাযথ ভাবে পালন করা হচ্ছে। শুধু যাত্রী নয়, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মাস্ক ছাড়া অফিস আসতে পারবেন না।

 

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...