Saturday, April 4, 2026

মতুয়াদের পাশে আছি, ভোটের আগে কেউ উড়ে এসে জুড়ে বসছে: কটাক্ষ মমতার

Date:

Share post:

মতুয়াদের পাশে আমি বরাবরই আছি। এখন ভোটের আগে নতুন কিছু লোক উড়ে এসে জুড়ে বসেছে। বুধবার নবান্ন থেকে উদ্বাস্তুদের পাট্টা বিলি করে সময় নাম না করে অমিত শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন, উদ্বাস্তুদের ১.২৫ লক্ষ জমির পাট্টা দেওয়া হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, উদ্বাস্তুদের অধিকার রক্ষার বিষয়ে আটের দশক থেকেই লড়াই করে চলেছেন। বহুদিন ধরেই উদ্বাস্তুদের নিঃশর্ত জমির ব্যাপারে লড়াই করছেন মমতা। জমির পাট্টা দেওয়ার বিষয়ে তিনি কেন্দ্রের কাছে আবেদন করে অধিকার ছিনিয়ে এনেছিলেন। মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছে এই সরকার। এই বোর্ডের উন্নয়নে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। বড়মা যতদিন ছিমতুয়াদের পাশে আমি বরাবরই আছি। এখন ভোটের আগে নতুন কিছু লোক উড়ে এসে জুড়ে বসেছে। বুধবার নবান্ন থেকে উদ্বাস্তুদের পাট্টা বিলি করে সময় নাম না করে অমিত শাহকেলেন তাঁর সমস্ত দেখভালের ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই তিনি মতুয়াদের পাশে রয়েছেন। কিন্তু হঠাৎ করে “কেউ কেউ উড়ে এসে জুড়ে বসেছে”। প্রসঙ্গত, এবার অমিত শাহর বাংলা সফরে রাজারহাটে মতুয়া সম্প্রদায়ের এক পরিবারে মধ্যাহ্নভোজনের কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, সেই কর্মসূচিকেই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

এদিনের সাংবাদিক বৈঠকে, বাগদি, বাউরি, মাজি, ডোমদের জন্য সংস্কৃতিক বোর্ড তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, নমঃশূদ্রদের কাজের জন্য বোর্ড তৈরি হয়েছে।

আরও পড়ুন-বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার সেন্ট্রাল এভিনিউ

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...