Sunday, June 14, 2026

বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার সেন্ট্রাল এভিনিউ

Date:

Share post:

আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে রাজ্যে। এই অভিযোগে আজ, বুধবার কলকাতায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দফতর থেকে এই মিছিল যাওয়ার কথা ছিলো মেও রোডে গান্ধী মূর্তি পর্যন্ত। কিন্তু অনুমতি না থাকায় মিছিল শুরু হওয়ার আগেই তা সেন্ট্রাল এভিনিউতেই আটকে দেয় পুলিশ।

আগে থেকেই সেখানে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা ছিল। নামানো হয় RAF. এরপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ এবং বিজেপি কর্মীরা। অবরুদ্ধ হয়ে যায় গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর। প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউয়ের উপর বসে পড়েন যুব মোর্চার কর্মীসমর্থকরা। পুলিশ প্রায় দেড়শ জন বিজেপি কর্মীকে আটক করে।

গ্রেফতার করা হয় যুব মোর্চার রাজ্য সম্পাদক রিমঝিম মিত্র, যুব মোর্চার নেত্রী কাঞ্চনা মৈত্র, বিজেপি নেতা কল্যাণ চৌবে, যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রকাশ দাস-সহ আরও অনেককে। কিছুক্ষণ অবরোধ থাকার পর তা তুলে নেন বিজেপি কর্মীসমর্থকরা।

আরও পড়ুন-নবান্নে উদ্বাস্তুদের পাট্টা বিলি

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...