Tuesday, March 31, 2026

গ্রেফতারের সময় মহিলা পুলিশকে হেনস্থার অভিযোগে নতুন FIR অর্ণবের বিরুদ্ধে

Date:

Share post:

ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার সকালে মুম্বই পুলিশ গ্রেফতার করে রিপাবলিক টিভি’র চিফ এডিটর অর্ণব গোস্বামীকে। গ্রেফতারের সময় অর্ণব অভিযোগ করেন, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় আলিবাগ পুলিশ তাঁর পরিবারের সদস্যদের শারীরিক হেনস্থা করেছে। পাল্টা পুলিশের দাবি, সেই ধস্তাধস্তির সময়ে একজন মহিলা পুলিশকে হেনস্থা করেছেন অর্ণব নিজেই। কর্তব্যরত একজন পুলিশ তথা মহিলাকে তার কাজে বাধা দেওয়া ও হেনস্থার অভিযোগে

পৃথক মামলা দায়ের করা হয়েছে অর্ণবের বিরুদ্ধে।

এই অভিযোগে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যে নাগাদ দায়ের হওয়া নতুন এফআইআর–এ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০৪, ৫০৬, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর অর্ণব গোস্বামীকে এদিন আদালতে তোলা হয়। আদালতে অর্ণবের আইনজীবীর অভিযোগ, বাড়িতে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ কর্মী তাঁর মক্কেলকে হেনস্থা করেছেন। অর্ণবের পরিবারের সদস্যদের ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন- রাজ্যে এলেন অমিত শাহ, স্বাগত জানাতে বিমানবন্দরে দিলীপ-মুকুল-কৈলাস

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...