Monday, March 16, 2026

জন্মদিনে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসেছে উপহার, কিন্তু রাজ কী দিলেন শুভশ্রীকে?

Date:

Share post:

রিল ছেড়ে এখন রিয়েল লাইফে নতুন ভূমিকা সামলাচ্ছেন তিনি। সদ্য মা হয়েছেন। জন্মদিনেও ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন শুভশ্রী। তবে তাঁর ” স্পেশাল ডে” কে স্পেশাল ভাবেই পালন করেছেন রাজ।

কোভিড পরিস্থিতিতে বাইরে নয়, বাড়িতেই হয়েছে সেলিব্রেশন। সারা বাড়ি সাজানো হয়েছে বেলুন দিয়ে। মা পায়েস বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আনা হয়েছে কেক। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি পোস্ট করেছেন রাজ। বেলুন হাতে শুভশ্রীর সেই ছবির পাশে পরিচালক লিখেছেন, ‘আমি যত তোমার কথা ভাবি ততই অবাক হই। তুমি আমার জীবনে কতটা তা ভাষায় প্রকাশ করতে পারব না।‘

আরও পড়ুন : “যখনই তোমার কথা ভাবি, বাকরুদ্ধ হয়ে যাই” – স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট রাজের

সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। শ্রাবন্তী থেকে মীর, কেউ বাদ যাননি তাঁদের প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। শুভশ্রীর জন্মদিনের উপহার এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে… কিন্তু রাজ কী দিলেন?

শুভশ্রী জানালেন, জীবনের সেরা গিফ্টটা তো রাজই দিয়েছেন। তাঁর কোলে এসেছে ইউভান। এবারের জন্মদিনে তাঁকে আই ফোন ১২ উপহার দিয়েছেন রাজ। তারওপর স্ত্রীর জন্মদিনে সারাদিন বাড়িতেই ছিলেন রাজ। জন্মদিনে এত ভালবাসা পাওয়াই সবচেয়ে আনন্দের! খুশির সুর শুভশ্রীর গলায়।

আরও পড়ুন : শুভশ্রীকে আদর রাজের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

অনুরাগীদের উন্মাদনা, সবার প্রাণঢালা শুভেচ্ছা, আশীর্বাদে তৃপ্ত পরিচালক, অভিনেত্রী। সোশ্যালে যৌথভাবে ধন্যবাদ জানিয়েছিলেন রাজশ্রী।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...