Friday, April 3, 2026

ব্যাটসম্যানের হেলমেট পরে খেলা বাধ্যতামূলক করুক আইসিসি, পরামর্শ সচিনের

Date:

Share post:

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার সবকিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পেস বোলার হোক কিংবা স্পিনার সকলের বিপক্ষে ব্যাটসম্যানকে হেলমেট পরে খেলা বাধ্যতামূলক করতে বলেছেন তিনি।
এখনও অনেক ব্যাটসম্যানই হেলমেট পরতে চান না। আইসিসি–র কাছে আইন চালু করতে অনুরোধ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন।এই প্রসঙ্গে সচিন তুলে ধরেছেন আমিরশাহীতে আইপিএলের একটি ঘটনা।
পাঞ্জাব বনাম হায়দরাবাদের ম্যাচে নিকোলাস পুরানের ছোঁড়া বল সোজা গিয়ে লাগে বিজয় শঙ্করের হেলমেটে। ওই অবস্থায় যদি হেলমেট না থাকতো তাহলে মাথায় মারাত্মক চোট পেতে পারতেন বিজয় শঙ্কর। কিন্তু হেলমেট থাকায় বেঁচে যান তিনি। আর এই বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে আইসিসিকে অনুরোধ জানিয়েছেন সচিন।
এ নিয়ে একটি টুইটও করেছেন তিনি । যেখানে তিনি বলেছেন, ‘‌ক্রিকেটে এখন অনেক গতি বেড়েছে। কিন্তু সেটা কি সুরক্ষিত? সবার জন্য নিরাপদ তো? সম্প্রতি আমরা এমন একটা ঘটনা দেখেছিলাম, যার পরিণতি অনেক খারাপ হতে পারত। স্পিনার হোক কিংবা পেসার, পেশাদার ক্রিকেটে যে কোনও বোলারকে সামলানোর জন্য ব্যাটসম্যানের মাঠে হেলমেট বাধ্যতামূলক করা হোক। আর গোটা বিষয়টা আইসিসি যেন গুরুত্ব দিয়ে দেখে।’‌ টুইটটিতে সচিন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকেও ট্যাগ করেছেন।
তাঁর প্রশ্ন, খেলাটা কি নিরাপদ হয়েছে?

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...