Saturday, April 4, 2026

শোভাবাজার ঘাটে তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে পুরস্কৃত ডিএমজি-র দুই সদস্য

Date:

Share post:

২৮ অক্টোবর দুর্গাপুজোর বিসর্জনের সময় উত্তর কলকাতার শোভাবাজার ঘাটে তলিয়ে যান এক ব্যক্তি। ওই ব্যক্তিকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন আরও দু’জন। তখন তা নজরে পড়ে কর্তব্যরত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্ৰুপের দুই সদস্যের। আর তাঁদের বাঁচিয়ে নেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই সদস্য হলেন কনস্টেবল মহম্মদ সাদ্দাম এবং সিভিক ভলান্টিয়ার অয়ন সর্দার। আজ লালবাজারে তাঁদের পুরস্কৃত করলেন নগরপাল অনুজ শর্মা।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ঠাকুর বিসর্জনের দুর্ঘটনার পর কলকাতায় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ২৮ অক্টোবর বিকেল চারটের সময় শোভাবাজার ঘাটে সল্টলেকের একটি বাড়ির পুজোর ঠাকুর বিসর্জনে আসেন সেই বাড়ির সদস্যরা। তাঁদের মধ্যে একজন ব্যক্তি পা পিছলে পড়ে যায় গঙ্গায়। এবং তাঁকে বাঁচাতে আরও দু’জন গঙ্গায় ঝাঁপ দেন। সেই সময় কর্তব্যরত ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্ৰুপের দুই সদস্য সেখান থেকে তাঁদের উদ্ধার করেন। কনস্টেবল মহম্মদ সাদ্দাম এবং সিভিক ভলান্টিয়ার অয়ন সর্দার দু’জনেই দক্ষ সাঁতারু এবং ডুবন্ত মানুষকে বাঁচানোয় প্রশিক্ষণপ্রাপ্ত। সাদ্দাম এবং অয়ন জলে ঝাঁপ দিয়ে ওই তিনজন ব্যক্তিকেই নিরাপদে উদ্ধার করে আনেন।

আরও পড়ুন-উদ্বাস্তুদের পাট্টা বিলি, ‘স্বাস্থ্যসাথী’র আওতায় ডোকরা-ছৌ শিল্পী-তাঁতিরা: মুখ্যমন্ত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...