Friday, June 26, 2026

দ্বিতীয় পর্যায়ে আরও তিন রাফাল এল ভারতে

Date:

Share post:

দ্বিতীয় পর্যায়ে ফ্রান্স থেকে ভারতে এল আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। সেগুলি এখন রয়েছে রয়েছে গুজরাটে। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০২৩ সালের মধ্যে সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। প্রায় ২৩ বছর আগে রাশিয়া থেকে ভারতে এসেছিল সুখোই যুদ্ধ বিমান। তার দীর্ঘ সময় পর এবার ভারতীয় বিমানবাহিনীতে সংযোজিত হচ্ছে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল। গত জুলাই মাসে প্রথম দফায় ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতের মাটি স্পর্শ করেছিল। বুধবার দ্বিতীয় দফায় এল আরও তিনটি।

দ্বিতীয় দফায় আসা এই তিনটি রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে একটানা ৭ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এদেশে এসে পৌঁছেছে। তিনটি রাফাল যুদ্ধ বিমান নেমেছে গুজরাটের জামনগর বিমান বন্দরে। গতবারের মত এবারও তিনটি রাফাল যুদ্ধ বিমান মাঝ আকাশেই জ্বালানী ভরেছে। প্রসঙ্গত, ২০১৬ সালে ফ্রান্সের থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময় ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। ২০২৩ সালের মধ্যেই ভারত সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে। গত জুলাই মাসে যে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসেছিল সেগুলি হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে নেমেছিল। তারপর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সেগুলিকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী। দ্বিতীয় দফায় আরও রাফাল হাতে আসার পর চিন ও পাকিস্তান সীমান্ত সংঘাতের পরিস্থিতিতে আত্মবিশ্বাসী ভারতীয় সেনা।

আরও পড়ুন:গুজরাটের রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১২ জন শ্রমিক

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...