Wednesday, April 1, 2026

নকশালবাড়িতে যাঁর বাড়িতে খেয়েছিলেন অমিত, সেই গীতাকে চাকরি দিল রাজ্য

Date:

Share post:

কিশোর সাহা: প্রায় সাড়ে তিন বছর আগে বিজেপির দেশের শীর্ষ নেতা অমিত শাহ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে গিয়ে যে দম্পতির বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন। সেই পরিবারের গীতা মহালিকে হোমগার্ড পদে নিযোগ পত্র দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সকালেই নকশালবাড়ি থানায় গিয়ে কাজে যোগ দিয়েছেন গীতা। দার্জিলিং জেলা পুলিশের এক কর্তা জানান, নিয়োগপত্র আসার পরেই গীতা মহালিকে তা পাঠিয়ে দেওয়া হয়। সেই মতো তিনি কাজে যোগ দিয়েছেন। এদিন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকারও গীতার সঙ্গে দেখা করেন। গীতার স্বামী রাজু জানান, রঞ্জনবাবু যে ভাবে নিয়মিত খোঁজখবর নিয়েছেন ও চাকরিটি যাতে দ্রুত হয় সেই চেষ্টা করেছেন বলে তাঁরা কৃতজ্ঞ।

এতদিন তিনি ছোট চা বাগানে ঠিকা শ্রমিকের কাজ করতেন। তাঁর স্বামী রাজু রংমিস্ত্রি। বিজেপি নেতারা সাড়ে তিন বছর আগে আশ্বাস দেওয়ায় কষ্টের সংসারে অভাব ঘুচবে ভেবেছিলেন। কিন্তু, বাস্তবে কিছুই হয়নি। তার পরে তাঁরা তৃণমূলে যোগ দেন।

তৃণমূলের তরফে তাঁদের ঘর সারানোর টাকা দেওয়া হয়। করোনার কারণে চা বাগানে কাজ অনিয়মিত হয়ে যায়। রং করানোর কাজও অমিল হয়। ফলে, ওই পরিবারের অভাব আরও বেড়ে যায়। খবর পেয়ে তৃণমূলের তরফে অনেকেই উদ্যোগী হন। তার পরে নথিপত্র তৈরি করে আবেদনের পরে গীতাকে হোমগার্ড়ে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন:অমিত সফরের পরই বাঁকুড়ায় যাবেন শুভেন্দু! কী বার্তা দেবেন, তাকিয়ে রাজনৈতিক মহল

ঘটনাচক্রে যে দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় এক আদিবাসী পরিবারের আতিথেয়তা নিয়েছেন, সে দিনই গীতা চাকরিতে যোগ দিলেন। যা কি না বিজেপির নেতাদের কাছে এক বার্তা বলে দাবি করেন অনেকেই। তৃণমূলের শিলিগুড়ির নেতাদের কয়েকজন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে সকলের খোঁজ রাখেন, গরিব মানুষের পাশে দাঁড়ান এ ঘটনা ফের তা প্রমাণ করে দিল। যদিও বিজেপির দার্জিলিং জেলার এক নেতার কটাক্ষ, অমিত শাহ ওই বাড়িতে না গেলে শাসকদল ওঁদের জন্য কিছুই করতেন না।

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...