Saturday, April 4, 2026

ফের বন্দুকের শব্দে ঘুম ভাঙল উপত্যকার, রাতভর সেনা অভিযানে খতম এক জঙ্গি

Date:

Share post:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার চার জায়গায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। তারই পাল্টা দিয়ে রাতভর অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। শুক্রবার এই তথ্য প্রকাশে আনা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পাম্পোরের লালপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। খবর ছিল ওই এলাকায় গা ডাকা দিয়ে রয়েছে একাধিক সন্ত্রাসবাদি।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন সেনার উপস্থিতি বুঝতে পেরে এবং পিছু হঠবার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াই এর মাঝে পড়ে আহত হন দুজন সাধারণ নাগরিক। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে জোর কদমে শুরু হয় অভিযান। রাতভর চলে দু’পক্ষের গুলির লড়াই। ইতিমধ্যেই সেনার গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযান এখনও চলছে। যদিও এখনও পর্যন্তও মৃত জঙ্গির পরিচয় প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন:“আমি আমন্ত্রণ করিনি, আসলে গান শোনাবো”, অমিত শাহ প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী

প্রসঙ্গত, চলতি বছরে লাগাতার অভিযান চলছে উপত্যকায়। এক বছরে ৭৫টি অপারেশন হয়েছে জম্মু-কাশ্মীরে। নিকেশ করা হয়েছে ১৮০ জঙ্গিকে। পাশাপাশি চলতি মাসের শুরুতে শ্রীনগরে এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের অপারেশন চিফ ড. সাইফুল্লাহ। তার মৃত্যু উপত্যকায় বড় সাফল্য বলে মনে করছে ভারতীয় সেনা।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...