Sunday, March 29, 2026

“জীবনের দীর্ঘতম কারবা চৌথ” প্রীতি জিন্টার, ভার্চুয়ালি পালন রবিনার

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতেও সমগ্র বলিউড পালন করেছে করবা চৌথ। প্রায় অনেক তারকারাই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিশেষ মূহুর্তের ছবি শেয়ার করেছেন। তালিকায় রয়েছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার, রবিনা ট্যান্ডন, কাজল,শিল্পা শেট্টি, প্রীতি জিন্টা প্রমুখ।

নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে প্রীতি জিন্টা লিখেছেন, “জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ পালন করেছি এবার। এতটা দূরত্ব অতিক্রম করে লস অ্যাঞ্জেলসে আসা সফল হয়েছে। কারণ নিজের পতিপরমেশ্বরের দেখা পেয়েছি। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা।”

জীবনের সবচেয়ে দীর্ঘ করবা চৌথ লেখার কারণ, বলিউড তারকা হওয়ার পাশাপাশি তিনি আইপিএল-এর কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালকিন। কোভিডের জেরে চলতি বছরের আইপিএল হচ্ছে দুবাইয়ের আরব আমিরশাহিতে। টিমের অন্যতম মালকিন হিসেবে সেখানেই ছিলেন প্রীতি জিন্টা। অন্যদিকে করবা চৌথে স্বামী জেন গুডএনাফের পাশেও থাকতে হত তাঁকে। পেশাগত দায়িত্ব শেষ করেই দুবাই থেকে লস অ্যাঞ্জেলসে পাড়ি দেন প্রীতি। লম্বা সফরের শেষে স্বামীর সঙ্গে দেখা করেন তিনি। হাজারও ক্লান্তি সত্ত্বেও পালন করেন করবা চৌথ। ভালবাসার প্রতিদান হিসেবে জেন স্ত্রীর গালে চুম্বন ছোঁয়া দিয়েছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রীতি। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন বংশোদ্ভূত জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি জিন্টা।

রবিনা ট্যান্ডন এবার ভার্চুয়ালি করবা চৌথ পালন করেছেন নিজের স্বামী অনিল থাডানির সঙ্গে। তাঁর ভার্চুয়ালি করবা চৌথ পালনের বেশ কিছু ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। তাতে ক্যাপশন দিয়ে লিখেছেন,” আমি সুখ, স্বাস্থ্য এবং দীর্ঘজীবনের জন্য, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার বাচ্চাদের এবং তাদের পরিবারের জন্য উপবাস করি। এই প্রথম অনিল এবং আমার বাচ্চারা করবা চৌথে আমার সঙ্গে থাকতে পারলো না। সকলকে শুভ করবা চৌথের শুভেচ্ছা।” এবং শেষে তাঁরা ভিডিও কলের মাধ্যেমেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছেন।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...