Sunday, April 5, 2026

চাঙ্গা শেয়ারবাজার, পরপর চারদিন গ্রাফ ঊর্ধ্বমুখী

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যেও চাঙ্গা ভারতের শেয়ারবাজার। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন শেয়ার বাজারের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী।

বৃহস্পতিবার সেনসেক্স এবং নিফটি দুটোই বৃদ্ধি পেয়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। দেখা যাচ্ছে, ২০২০ সালে সেনসেক্সের যে ক্ষতি হয়েছিল, তা আপাতত মুছে গিয়েছে। এদিন সেনসেক্স ৭২৪ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ উপরে উঠে অবস্থান করছে ৪১,৩৪০ পয়েন্টে।

অন্যদিকে নিফটি এদিন ২১২ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ উপরে উঠে অবস্থান করছে ১২,১২০ পয়েন্টে। এদিন শেয়ার বাজারের গ্রাফ চাঙ্গা রাখতে অগ্রণী ভূমিকা ছিল স্টেট ব্যাংক, টাটা স্টিল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, এইচসিএল টেকনলোজি, টাটা কনসালটেন্সির মত সংস্থার। এছাড়াও সূচক উপরে তুলতে বড় ভূমিকা রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্র, এইচডিএফসি ব্যাংক বাজাজ ফাইন্যান্স প্রভৃতি শেয়ার দর বৃদ্ধির।

আরও পড়ুন-পরাজয় নিশ্চিত জেনেই ৩ রাজ্যে মামলা ঠুকলেন ট্রাম্প

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...