Monday, April 13, 2026

ভোকাল টনিক দিতে শোভন-বৈশাখীকে হোটেলে ডাক অমিত শাহর! জোর জল্পনা

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না শোভন চট্টোপাধ্যায় বা তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। অমিত শাহকে স্বাগত জানাতে বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে যে বিজেপি নেতারা উপস্থিত ছিলেন সেখানেও দেখা মেলেনি শোভনের। তবে, বুধবার বাঁকুড়া থেকে অমিত শাহ ফেরার পর রাজারহাটের হোটেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শোভন-বৈশাখী।এর আগে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডাদের একাধিক কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। কিন্তু এদিন বান্ধবী সহ শোভনের এই নৈশবৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত জানুয়ারিতে মোদি বেশ কিছু কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন। সেই সফর বা শহিদ মিনারে শাহের জনসভা অথবা নাড্ডার কর্মসূচি— প্রতিটিতেই শোভন-বৈশাখীকে ডাকা হলেও বিভিন্ন কারণে সে সব কর্মসূচিতে যাননি শোভন-বৈশাখীকে। ষষ্ঠীর দিন নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুয়ালি ইজেডসিসি-তে বিজেপি দুর্গাপূজো উদ্বোধন করেন। রাজ্য বিজেপি প্রথমসারির প্রায় সব নেতা-নেত্রী সেদিন উপস্থিত ছিলেন। কিন্তু সেখানেও আসেননি এঁরা দুজন।

আরও পড়ুন- স্রেফ একটি রক্তপরীক্ষাই বলে দেবে আপনার মৃত্যু তারিখ!

এখন প্রশ্ন হচ্ছে, অমিত শাহের সফরে কী এমন ঘটল- যে দুজনেই তাঁর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করলেন। বৈশাখী অবশ্য জানিয়েছেন, এর আগে অমিত শাহ সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা হয়নি বলেই এবার দেখা করছেন।

তবে বিজেপি সূত্রের খবর, শোভন-বৈশাখী সঙ্গে অমিত শাহের দেখা করানোর বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। তবে রাজ্য বিজেপির একজনের ভূমিকাও এখানে অনস্বীকার্য বলে মনে করছেন অনেকেই। তিনি রাজ্য বিজেপির নতুন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। শোভন-বৈশাখী সঙ্গে সুসম্পর্কের খাতিরে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে দুজনকে সক্রিয় করতে উদ্যোগ নিয়েছেন তিনি। অমিত শাহের ভোকাল টনিক কতটা কাজ দেয় এখন সেটাই দেখার।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...