Tuesday, June 23, 2026

আমেরিকায় করোনা মোকাবিলাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট

Date:

Share post:

আমেরিকায় করোনা মহামারি পরিস্থিতির মোকাবিলা করাই যে তাঁর প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, তা জানিয়ে দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা এখনও বাকি থাকলেও ভোট গণনার ইঙ্গিত থেকে স্পষ্ট, এবার মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমেরিকার ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে চলেছেন। ৭৭ বছর বয়সী বাইডেন এর আগে বারাক ওবামার প্রশাসনে পরপর দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : ‘এক হয়ে দেশের সমস্যার মোকাবিলা করতে হবে’,জয়ের আগেই যেন ‘প্রেসিডেন্ট’ বাইডেন

আরও পড়ুন : জয়ের দোরগোড়ায় থাকায় নিরাপত্তা বাড়ানো হল বাইডেনের

আমেরিকাবাসীর উদ্দেশে দেওয়া মধ্যরাতের বক্তৃতায় বাইডেন বলেন, আমি মনে করি ভোটে জিততে চললেও আমাদের আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। তবে একইসঙ্গে জানিয়ে দিতে চাই, আগামীদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলাই হবে প্রশাসনের সর্বোচ্চ লক্ষ্য। এই কাজে কোনওরকম শিথিলতা নয়। ইতিমধ্যেই দেশে ২ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের তো জীবন ফেরাতে পারব না, কিন্তু আগামী মাসগুলোতে যাতে মানুষের জীবন না যায় সেটাই দেখতে হবে। বাইডেন বলেন, ইতিমধ্যেই আমি ও কমলা হ্যারিস দুজনেই করোনা মোকাবিলার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে শুরু করে দিয়েছি। ভাবী রাষ্ট্রপতির কথায়, আমি বিভাজনে বিশ্বাসী নই, এক জাতি হিসাবে গোটা আমেরিকার প্রতিনিধিত্ব করব। ভোটের সময় পারস্পরিক যা যা ক্ষোভ, বিক্ষোভ, রাগ ছিল, সেসব পিছনে ফেলে এখন ঐক্যবদ্ধ ও একাত্ম হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...