Saturday, April 4, 2026

অসুস্থ এনামুল, মঞ্জুর অন্তর্বর্তীকালীন জামিন

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী সোমবার এনামুল তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি কোর্ট।

শনিবারই এনামুল হককে কলকাতায় আনার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তাঁর ট্রানজিট রিমান্ডের খারিজ করে দেয় আদালত। বদলে থাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

এদিকে এনামুলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই-এর। পশ্চিমবঙ্গের তিনটি জেলাকে সিবিআই চিহ্নিত করেছে। তদন্তকারীদের মতে, এই তিনটে জেলা থেকেই প্রধানত অপরাধ সংগঠিত হত। যে জায়গাগুলি থেকে প্রধানত গরু পাচার হত, তদন্তকারীদের মতে সেগুলি হল- বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদ।

অভিযোগ, বিএসএফ বা কাস্টমসের থেকে ধরা গরু নিলামে কিনে প্রায় সাতগুণ দামে তা বিক্রি করা হত। তারপর অবৈধ সিন্ডিকেটের ছাপ দিয়ে সেই গরুগুলি পাচার করা হত। যে জেলাগুলিতে অপরাধ সংঘটিত হত, সেই তিনটি জেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর এনামুলকে জেরা করে বসিরহাটের এক ব্যবসায়ীর কথা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকেও নজরে রাখা হয়েছে।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের অধিকাংশই যাদবপুরের

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...