Saturday, April 4, 2026

করোনাকালেই ‘EOS-01’ উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর

Date:

Share post:

করোনা পরিস্থিতি গোটা বিশ্বকে স্থবির করে দিলেও দায়িত্ব ও কর্তব্য পালনে অবিচল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শনিবার হাতে এলো তারই সুফল। দেশ তথা বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মাঝেই এদিন EOS-01 উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো।

জানা গিয়েছে, শনিবার PSLV-C49 রকেটে করে EOS-01 নামের একটি উপগ্রহটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটির সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হয়। তথ্য অনুযায়ী এই উপগ্রহটি কৃষি, যানবাহন, দেশের বনাঞ্চল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তবে শুধু এই একটি উপগ্রহ নয় রকেটে করে আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। এর মধ্যে ৪টি আমেরিকার, ৪টি লুক্সেমবার্গ এবং ১টি লিথুয়ানিয়ার। এদিন উপগ্রহটি উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা বার্তা দিয়ে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে, জানাচ্ছে ‘হু’

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১ টা ২ মিনিট থেকে কাউন্টডাউন শুরু হয় রকেট উৎক্ষেপণের। দীর্ঘ 24 ঘন্টার কাউন্টডাউনের পর এদিন দুপুর ৩টে ১২ মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হয় রকেটটি। এরপর ৩টে ২৮ নাগাদ ইসরোর তরফে টুইট করে জানানো হয় রকেট প্রত্যেকটি উপগ্রহকে নিজস্ব অরবিটে পাঠাতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে বিশ্বের ৩৩ টি দেশের ৩২৮ টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...