Saturday, April 4, 2026

এবার কৃষ্ণনগরেও পোস্টার ‘দাদার অনুগামী’দের, নন্দীগ্রাম চলো-র ডাক

Date:

Share post:

শুধু তাঁর নিজের গড় পূর্ব মেদিনীপুরে নয়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই পোস্টার পড়ছে ‘দাদার অনুগামীদের’। অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম বা গৌতম দেবের গড় শিলিগুড়ি পরে, এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্টার-ব্যানার পড়েছে কৃষ্ণনগর শহরে। আর তাঁর নিজের জায়গা কাঁথি এবং নন্দীগ্রামে চোখে পড়ছে ‘বাংলায় চাই’।

প্রথমে ‘আমরা দাদার অনুগামী’দের পোস্টার পড়েছিল পূর্ব মেদিনীপুরের একাধিক শহরে। পরে তা জঙ্গলমহলে ছড়ায়। এরপর বীরভূমের সিউড়িতে ফ্লেক্স টাঙানো হয়। তিনি নিজেই বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপর পোস্টার ছড়ায় উত্তরবঙ্গে। শিলিগুড়ির পোস্টার নিয়ে তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এবার ‘দাদার অনুগামী’দের পোস্টার পড়ল কৃষ্ণনগরে।

শুক্রবার, জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তার পাশে ফ্লেক্সে শুভেন্দু অধিকারীরে সমাজসেবী বলে বর্ণনা করা হয়েছে। ১০ নভেম্বর নন্দীগ্রাম চলোর ডাকও দেওয়া হয়েছে সেই পোস্টারে। একটা সময়ে নদিয়া জেলার একটা অংশের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার বেশি নদিয়ার সঙ্গে তার সেরকম সম্পর্ক নেই।

১০ নভেম্বর নন্দীগ্রামে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আগে সেখানকার পথে ঘাটে হোর্ডিং-এ লেখা ‘তোমার ভাবনায় বাংলা’। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে কাঁথি শহরে পড়েছে ব্যানার, পোস্টার।

শিলিগুড়ির মতো কৃষ্ণনগরের ক্ষেত্রেও তৃণমূলের একাংশের অভিযোগ, শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রমাণ করতেই এই ধরনের পোস্ট লাগাচ্ছে বিজেপি।  যদিও বিজেপির তরফ থেকে তৃণমূলের তোলা অভিযোগকে অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের মতে, পোস্টার মারার ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের ফল।

এই পরিস্থিতিতে ১০ নভেম্বরের সভা থেকে শুভেন্দু অধিকারী চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানান কি না সেদিকেই তাকিয়ে সবাই।

আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...